👉ODHIK SHOP থেকে কীভাবে অর্ডার করবো?
আপনার পছন্দের পণ্য নির্বাচন করে "কার্টে যোগ করুন" বা "Order Now" বাটনে ক্লিক করুন। এরপর আপনার নাম, মোবাইল নম্বর, সম্পূর্ণ ঠিকানা এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন।
👉ODHIK SHOP কি সারা বাংলাদেশে ডেলিভারি করে?
হ্যাঁ। আমরা ঢাকাসহ বাংলাদেশের অধিকাংশ জেলায় বিশ্বস্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি। যেমন — স্টেডফাস্ট ও পাঠাও কুরিয়ার।
👉ডেলিভারি চার্জ কত?
ডেলিভারি চার্জ আপনার অবস্থান অনুযায়ী নির্ধারিত হয়। চেকআউট পেজে অর্ডার করার সময় সঠিক ডেলিভারি চার্জ দেখতে পারবেন। (৬০-১৩০ টাকা সর্বোচ্চ)।
👉অর্ডার করতে কি অগ্রিম টাকা দিতে হবে?
বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা রয়েছে। তবে কিছু বিশেষ পণ্য বা নির্দিষ্ট এলাকায় অগ্রিম পেমেন্ট প্রয়োজন হতে পারে। এছাড়াও আপনার পূর্বের ডেলিভারি Success Rate কম হলে অগ্রিম দিতে হবে।
👉Advance Payment কিভাবে দিবো?
বিকাশ / নগদ / রকেট / ব্যাংক (একাউন্ট নম্বর অর্ডার কনফার্মেশন কলে জানানো হবে)।
👉কোন কোন পেমেন্ট পদ্ধতি গ্রহণ করা হয়?
আমরা ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার এবং অন্যান্য উপলব্ধ অনলাইন পেমেন্ট পদ্ধতি গ্রহণ করি।
👉অর্ডার করার পর কত দিনের মধ্যে ডেলিভারি হবে?
ঢাকার মধ্যে: ১২-২৪ ঘন্টা বা ১ কার্যদিবস।
ঢাকার বাইরে: ৪৮-৭২ ঘন্টা বা ২-৩ কার্যদিবস।
বিশেষ পরিস্থিতিতে ডেলিভারির সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।
👉অর্ডার কীভাবে ট্র্যাক করবো?
অর্ডার নিশ্চিত হওয়ার পর এসএমএস, ফোন বা কুরিয়ার ট্র্যাকিং নম্বরের মাধ্যমে আপনার অর্ডারের বর্তমান অবস্থা জানতে পারবেন।
👉অর্ডার পরিবর্তন বা বাতিল করা যাবে?
হ্যাঁ। অর্ডার শিপমেন্টের আগে পরিবর্তন বা বাতিল করা সম্ভব। দ্রুত আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।
👉ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে কী করবো?
পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানালে যাচাই সাপেক্ষে রিপ্লেসমেন্ট বা রিফান্ড এর ব্যবস্থা করা হবে।
👉পণ্য রিটার্ন করার নিয়ম কী?
পণ্য ব্যবহৃত না হলে, অক্ষত অবস্থায় এবং মূল প্যাকেজিংসহ নির্ধারিত সময়ের মধ্যে (৩ দিন) রিটার্নের আবেদন করা যাবে। বিস্তারিত জানতে আমাদের রিটার্ন পলিসি দেখুন।
👉রিফান্ড পেতে কত সময় লাগে?
রিফান্ড অনুমোদনের পর সাধারণত ৩-৭ কার্যদিবসের মধ্যে আপনার ব্যবহৃত পেমেন্ট মাধ্যমে অর্থ ফেরত পাঠানো হয়।
👉রিটার্ন শিপিং চার্জ কে বহন করবে?
৫০% কাস্টমার এবং ৫০% অধিকশপ বহন করবে।
👉পণ্যের গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে কি?
যেসব পণ্যে গ্যারান্টি বা ওয়ারেন্টি প্রযোজ্য, সেগুলোর তথ্য সংশ্লিষ্ট পণ্যের পেজে উল্লেখ থাকে।
👉ওয়েবসাইটে প্রদর্শিত ছবির সঙ্গে পণ্যের মিল থাকবে কি?
আমরা বাস্তব পণ্যের ছবি ব্যবহার করার চেষ্টা করি। তবে আলো, ক্যামেরা বা ডিভাইসের ডিসপ্লের কারণে রঙে সামান্য পার্থক্য হতে পারে।
👉আমার ব্যক্তিগত তথ্য কি নিরাপদ?
হ্যাঁ। ODHIK SHOP আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করে এবং আপনার অনুমতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে শেয়ার করে না।
👉কাস্টমার সাপোর্টে কীভাবে যোগাযোগ করবো?
আপনি আমাদের ফোন, WhatsApp, Facebook Page, Messenger অথবা ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
👉ভাঙা বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে কী করবো?
ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করুন, সাথে সাথেই রিটার্ন করুন। অথবা আনবক্সিং ভিডিও রেকর্ড করুন (স্পষ্ট প্রমাণসহ)।
👉পণ্য নিরাপদ থাকবে — কিভাবে নিশ্চিত করবেন?
আমাদের নিরাপত্তা ব্যবস্থা:
- বাবল র্যাপ প্রোটেকশন
- শক্ত কার্টন বক্স
- CCTV মনিটরিং
- প্রতিটি পণ্যের ভিডিও সংরক্ষণ